অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৬:০৭ অপরাহ্ন

ঝিনাইদহে পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের সংবর্ধনা

মোঃ হাসানুর রহমান হাসু, ঝিনাইদহ।।

ঝিনাইদহে পৌরসভার নবনির্বাচিত মেয়র জনাব মোঃ কাইয়ুম শাহরিয়ার জাহেদী ও কাউন্সিলরবৃন্দের সংবর্ধনা দেওয়া হয়।একই সাথে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

৫ নভেম্বর শনিবার বিকাল ৩ টা ঝিনাইদহ পৌরসভা চত্বরে ঝিনাইদহ পৌর মডেল কলেজ ও সহযোগিতায় জাহেদী ফাউন্ডেশনের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহ পৌর মডেল কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মনিরুজ্জামান এর সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিঃ ও জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল,প্রধান আলোচক ঝিনাইদহ পৌর মডেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক অধ্যক্ষ কেসি কলেজ,জনাব শহিদুল ইসলাম, সাবেক পৌর নির্বাহি কর্মকর্তা ঝিনাইদহ পৌরসভা নুর মাহমুদসহ আরো অনেকে।
জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল সাহেব পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের নতুন ক্যাম্পাসে নব নির্মিত ভবনের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দিলেন এবং সার্বিক দেখ ভাল করবেন বলে আশা ব্যক্ত করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ