স্টাফ রিপোর্টার।।
২০১৯ খ্রিস্টাব্দের এইচএসসি (বিএম) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ফরম পূরণ আগামী ৬ জুনয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এ ফরম পূরণ চলবে। এ প্রেক্ষিতে পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে ফরম পূরণের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৬ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ শেষে আগামী ১৭ জানুয়ারি বিলম্ব ফি ছাড়া ফরম পূরণকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রিন্ট করা হবে। এছাড়া ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে ১৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন পরীক্ষার্থীরা। এ ছাড়া স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যাংক ড্রাফট করার শেষ সময় ২৪ জানুয়ারি।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
You must be logged in to post a comment.