আব্দুল মতিন, সিলেট।।
৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষণায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম,জকিগঞ্জ শাখার সভা অনুষ্ঠিত হয়।আজ সোমবার(১২/১১/১৮) দুপুর ১ ঘটিকায় ঐতিহ্যবাহী ইছামতি উচ্চ বিদ্যালয়ে আনন্দ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো : আব্দুল আজিম,পরিচালনা করেন সাজু সরকার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, বিশেষ অতিথি ছিলেন জেলা অর্থ সম্পাদক কামরুল আনাম চৌধুরী,হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সিরাজ ইসলাম,সংগঠনের জকিগঞ্জ উপজেলার সহসভাপতি মো: জহির উদ্দিন।
আরো বক্তব্য রাখেন শাহগলী কলেজের প্রভাষক আহমদ হোসেন,ইছামতি মাদরাসার প্রভাষক হারিছ উদ্দিন,লুৎফুর রহমান হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হোসনেআরা বেগম,কিবরিয়া আহমদ,বিবেক কুমার হালদার,বিপ্লব সরকার প্রমুখ।
বক্তরা মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ঘোষনায় শুভেচ্ছা অভিনন্দন জানান এবং দ্রুত বাস্তবায়নের দাবী জানান।
আরো বলেন, আমাদের মূল দাবী শিক্ষাব্যবস্থা জাতীয়করণ। নেতৃবৃন্দ প্রত্যাশা করেন,আগামী দিনের জাতীয়করণ আন্দোলনে জকিগঞ্জের সকল শিক্ষক যেন অতীতের মত ভবিষ্যতের জাতীয়করণ আন্দোলনে সাহায্য সহযোগিতা বজায় রাখেন।
You must be logged in to post a comment.