স্টাফ রিপোর্টার।।
অধীনস্থ সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের শূন্য পদের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে পাঠাতে জেলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের পদবী ভিত্তিক সৃষ্ট পদ, কর্মরত পদ ও শূন্য পদের তথ্য প্রয়োজন। এ অবস্থায় শিক্ষা অধিদপ্তরের অধীনস্ত বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের পদবী ভিত্তিক শূন্য পদ, সৃষ্ট পদ এবং কর্মরত পদের তথ্য নির্ধারিত ছক পূরণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
অধিদপ্তরের পাঠানো ছকে বিভিন্ন পদে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের শূন্য পদ, সৃষ্ট পদ এবং কর্মরত পদের তালিকার তথ্য চাওয়া হয়েছে।
You must be logged in to post a comment.