২৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি আটক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২, ৮:০১ অপরাহ্ন

রাজধানীর দারুস সালাম থানার কল্যাণপুর থেকে ২৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‌্যাবের দাবি, আটকরা পেশাদার মাদক কারবারি।

আটকরা হলেন, দেলোয়ার হোসেন (৪২), শামীম হোসেন (৪৮), রুহুল আমিন ওরফে মামুন (৩২) ও রাসেল আহাম্মেদ তুষার (২৪)।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে র‌্যাব-৪ এর একটি দল দারুস সালাম থানার কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিকেলে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, আটকরা বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা কিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন।

আটক দেলোয়ার ও রুহুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতোপূর্বে চারটি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ