১৬ হাজার টাকায় ল্যাপটপ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১০ অক্টোবর, ২০১৮, ১০:২৬ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

আই লাইফ ল্যাপটপযুক্তরাষ্ট্রভিত্তিক ব্র্যান্ড আইলাইফ বাংলাদেশে জেনুইন উইন্ডোজ অপারেটিং সিস্টেমসহ ল্যাপটপ বাজারজাত করছে। ল্যাপটপের ১৫টি মডেলের মধ্যে ১৪ ইঞ্চি পর্দার জেড এয়ার মডেলটি বেশি জনপ্রিয়। আইলাইফ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নাসির উদ্দিন বলেন, বাংলাদেশে বাজারজাত করার পর আমরা জেড এয়ার ল্যাপটপটিতে দারুণ সাড়া পাচ্ছি। ১০ হাজারেরও বেশি ইউনিট এরই মধ্যে বিক্রি হয়েছে।
সাশ্রয়ী দামের এ ল্যাপটপটিতে রয়েছে পাওয়ারফুল ইন্টেল কোয়াড কোর প্রসেসর। এছাড়া রয়েছে ২ জিবি ডিডিআর থ্রি র‌্যাম ও ৩২ জিবি ইএমএমসি স্টোরেজ। প্রয়োজনে ল্যাপটপের হার্ডডিস্ক বাড়িয়েও নেওয়া যাবে। এছাড়া আনলিমিটেড এক্সটারনাল হার্ডডিস্ক ও পেনড্রাইভ ব্যবহার করা যাবে।

১.৫৩ কেজি ওজনের ল্যাপটপটিতে আরও রয়েছে ওয়াইফাই কানেক্টিভিটি, ২টি ইউএসবি পোর্ট টু, মাইক্রো এইচডিএমআই ও এসডি কার্ড পোর্ট। দাম ১৬ হাজার ৫০০ টাকা। ল্যাপটপটি অনলাইন শপ পিকাবু, দারাজ ও আজকেরডিল, প্রিয়শপ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতেও কেনা যাবে। বিস্তারিত জানতে ফোন করতে হবে ০১৮৪৭০৫২০৮২ নম্বরে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ