১৫ আগস্ট দেশব্যাপী মিলাদ-মাহফিল করবে বিএনপি

অনলাইন ডেস্ক ।।
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ৮:৩০ অপরাহ্ন

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামী ১৫ আগস্ট মিলাদ মাহফিল করবে বিএনপি। ঢাকা মহানগরসহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করার জন্য অনুরোধ করা হয়েছে।  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা, দেশবাসী ও দলের নেতাকর্মী যারা করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের আশু সুস্থতা কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসী মানুষদের দুর্দশার হাত থেকে রেহাই পেতে আগামী ১৫ আগস্ট জাতীয়তাবাদী দলের উদ্যোগে মিলাদ মাহফিল করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ