”হিরো আলমের যোগ্যও নয়, লক্ষ্মীপুরের প্রার্থীরা”

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮, ৬:৫৩ অপরাহ্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন,জমা দিয়েছেন, এমন কিছু প্রার্থীদের নিয়ে ভোট ভাবনা ভোটারদের মধ্যে দেখা যায়নি।এসব প্রার্থীদের নিয়ে গণমাধ্যমতো দুরের কথা গ্রামীণ জনপদে কিংবা পাড়া-মহল্লাতে আলোচনায় আসেননি।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে দেশের ফ্রন্ট যুক্ত ফ্রন্ট ও ঐক্যফ্রন্ট রাজনৈতিক কৌশল অবলম্বনের মধ্য দিয়ে প্রার্থী নির্বাচন করেন।ফলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন টাকার দাপটে দু’একজন দলীয় টিকেট পেলেও মুলতঃ রাজনৈতিক আন্দোলন সংগ্রামে ত্যাগী নেতাদের মূল্যায়ন করেছেন দেশের বর্তমান রাজনৈতিক দুটি ফ্রন্ট।

লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চলে এখন পুরোপুরি ভোটের আমেজ দেখা যাচ্ছে। প্রার্থীদের গণসংযোগ ও প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিটি গ্রামীণ জনপদে। মনোনয়ন বঞ্চিতদের অনেকেই দলীয় নির্দেশ অনুযায়ী নিজদলের প্রার্থীদের প্রচারণা ও গনসংযোগে অংশ নিচ্ছেন। ভোটারদের মধ্যে চলছে ভোটরঙ্গ।

শীতের সকালে চায়ের কাপে চুমুক দিয়ে আবুইল্লার বাপ ছলিমুল্লারে বলছে এবারের ভোডে আংগ্গ লক্কুরা যা মাইনসে খাড়াইতো চাইছে যেগুন বাদ অই গেছে। হেগুন ওগ্গাও হিরো আলমও অইতো হারে নয়। চলিমুল্লা কয় আরে কাগা হুনেন, বাইল্লার লগে হাইল্লা ও নাচে। বেকে সাংসদ ওইতো চায়,বয়স্ক লাল মিয়া মাঝখানে বলতে লাগল-এ রে তোরা আঁর কথা হুন হিরো আলম হোলাগা হারা দুইন্নাত যে নাম কইচ্চে,যেগুন হুদাহুদি আংগ্গ লক্কুরা ভোডের লাই দাঁড়াইন্না কোগা আছে। হেগুনের হিরো আলম অনেরও যোগ্যতা নাই। যুক্ত ফ্রন্ট ও ঐক্যফ্রন্ট প্রার্থী বাছাইয়ে বুদ্ধি মত্তার পরিচয় দেওয়ায় লক্ষ্মীপুরের ভোটার অভিজ্ঞমহল ভাবছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে ভোট যুদ্ধ করে যিনি জয়ী হন তিনি হবেন যোগ্যতা সম্পূর্ণ সংসদ সদস্য। আপনার মূল্যবান ভোট যাকে খুশি তাকে দিন।তবে দেখে শুনে বুঝে বিবেক বিবেচনা করে ভোট দানের মধ্য দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ