সুবর্ণচরে সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ, ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী
সোমবার, ২০ জুন, ২০২২, ১:১০ অপরাহ্ন

“দুর্নীতি চলবেনা চলবেনা, দুর্নীতিবাজ ঠিকাদারের বিচার চাই বিচার চাই” স্লোগান নোয়াখালী সুবর্ণচরে সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিলের দাবীতে এক বিশাল মানববন্ধন করেছে স্থানিয় সচেতন যুবসমাজ ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে উপজেলার চরজুবলী ইউনিয়নের পাংখার বাজার এলাকায় এ মানববন্ধন করেন তারা।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের পরিস্কার বাজার থেকে সিদ্দিক মার্কেট, চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজার থেকে পূর্বচরবাটা ইউনিয়নের যোবায়ের বাজার এবং মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজার থেকে যে সড়ক গুলো সংস্কার করা হচ্ছে তা নিন্মমানের ইট, বালি এবং পুরোনো খোয়া মিশিয়ে করা হচ্ছে।

বক্তারা আরো বলেন, বছর না ঘুরতেই সড়কের কারপিড়িং উঠে পুরোনো চেহারায় ফিরে যায় এ সড়ক গুলোর। সরকার শতভাগ টেকসই উন্নয়নের জন্য পর্যাপ্ত বাজেট দেয়ার পরেও দুর্নীতিবাজ ঠিকাদার কন্টেকটাগণ সরকারের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করতে এবং সরকারকে বেকায়দায় পেলতে সড়কে ব্যাপক হারে অনিয়ম দুর্নীতি চালিয়ে যাচ্ছে। এ নিয়ে সচেতনমহল প্রতিবাদ করলে নির্মাণকারী ঠিকাদার কন্টেকটাগণ তাদেরকে চাঁদাবাজীর মামলা দিয়ে আটক করার হুমকি দেয়।

বন্যার্তদের মাঝে মানবিক সাহিয্যে এগিয়ে এসেছে সিলেট জেলা পুলিশ

এছাড়াও গত (১১ জুন) চর জুবলী ইউনিয়নের পাংখার বাজার এলাকায় গভীর রাতে ঠিকাদারের নির্দেশে সাব-কন্টেকটার আব্দুল মালেকের বাড়ী থেকে পরিত্যক্ত খোঁয়া, ইট, বালি নতুন পাথরের সাথে মেশানোর সময় তাকে হাতে নাতে ধরে এলাকাবাসী। পরেরদিন সকালে সাব-কন্টেকটার সহ সংশ্লিষ্ঠ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাময়িক ভাবে সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখে ঠিকাদারী প্রতিষ্ঠান।

কিন্তু দুর্নীতির সাথে জড়িত ঠিকানার কন্টেকটারের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করে পূনরায় কাজ শুরু করে এ ঠিকাদারী প্রতিষ্ঠান। এসব অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের শাস্তির দাবী ও ঠিকাদারদের লাইসেন্স বাতিল এবং সহকারি ইঞ্জিনিয়ার মাজেদুল বারীর অপসারণ দাবী করেন এলাকাবাসী।

সড়ক নির্মাণ প্রতিষ্ঠান গুলো হলো, মিজান এন্টার প্রাইজ, মা এন্টার প্রাইজ ও মোস্তাফা এন্ড সন্স এ তিনটি প্রতিষ্ঠান। এ দুর্নীতিবাজ প্রতিষ্ঠান গুলোর দ্রুত লাইসেন্স বাতিল এবং সহকারী ঠিকাদার কামরুল, ঠিকাদার গিয়াস উদ্দিন, সাব-কন্টেকটার আব্দুল মালেক ও উপজেলা উপ-সহকারী ইঞ্জিনিয়ার মাজেদুল বারীকে অপসারণ করার জন্য মানববন্ধনে তারা জোর দাবী জানান।

এ ঘটনায় বক্তারা উপজেলা প্রকৌশলী, স্থানীয় সংসদ সদস্য, নোয়াখালী জেলা প্রশাসক, মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলে মিজান এন্টার প্রাইজ, মা এন্টার প্রাইজ ও মোস্তাফা এন্ড সন্স এ তিনটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল এবং জড়িত ঠিকার ও কন্টেকটারের শাস্তির দাবী করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ