সীমিত মুসল্লী নিয়ে বাংলাদেশে প্রথম জুমার নামাজ আদায় 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৭:৩০ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি। ।

করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা ও ইসলামী বিধিমালা অনুসারে রেকর্ডসংখ্যক কম মুসল্লী নিয়ে ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশে এই  প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদে জুমা মসজিদগুলোর সংক্ষিপ্ত খুতবা ও সীমিত মুসল্লি নিয়ে এ জুমার নামাজ আদায় করা হয় বলে জানা যায়।

এ বিষয়ে পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা আহমদ রেজা ও ইতিহাস প্রভাষক মাওলানা কুতুব উদ্দিন এর কাছে জানতে চাইলে তাঁরা বলেন, এত সল্পসংখ্যক সীমিত মুসল্লীর নিয়ে মসজিদে জুমার নামাজ আদায়ের ইতিহাস আমাদের জানা নেই! তারা বলেন, বাংলাদেশ ইতিহাস কিংবা বিম্ব ইতিহাস দেখতে হবে!যা আমাদের এ মুহূর্তে আমাদের জানা নেই।

মাওলানা আহমদ রেজা আরো জানান, এ পরিস্থিতি মোকাবিলায় মসজিদে না এসে বাসাবাড়িতে নামাজ পড়া ইসলামসম্মত। মসজিদে যেমন সওয়াব হবে, তেমনি এই পরিস্থিতিতে বাসাবাড়িতে ইবাদত- বন্দেগিতেও সওয়াব হবে। এই পরিস্থিতিতে নামাজ- দোয়ায় সচেতন হতে হবে। যেন কোনোভাবেই আমার কারণে অন্যরা আক্রান্ত না হন। সেদিকে লক্ষ রাখতে হবে। তাই আসুন যতটা সম্ভব আলাদা থাকি।অন্যদের নিরাপদে রাখি। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি।’ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ইসলামে বলা হয়েছে বলে ও জানান।

জুমার নামজ শেষে রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী (ম.জি.আ) আল্লাহ দরবারে হাত তুলে বলেন, ‘হে আল্লাহ আমরা গুনাহগার। তুমি আমাদের গুনাহ মাফ করো। আমরা তওবা করছি, আর কোনো দিন গুনাহে লিপ্ত থাকবো না। হে আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাই, আমাদের তুমি মহামারি দিয়ে ধ্বংস করে দিও না। তুমি রাহমানুর রহিম।  তুমি খালেক তুমি মালেক। আমরা দুর্বল, তুমি যদি আমাদের দয়া না করো, তাহলে আমরা কোথায় যাবো? কার কাছে যাবো? তুমি আমাদের দয়া করো। তুমি গফুরুর রাহিম।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ