স্টাফ রিপোর্টার।।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী সিলেট ১ আসনে মহাজোট থেকে প্রার্থী হচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সহোদর জাতিসংঘে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে এম আব্দুল মোমেন, ঐক্যফ্রন্ট থেকে এ আসনে প্রার্থী হবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরি।তবে সম্ভাব্য তালিকায় এখনো আছেন সাবেক এমপি খন্দকার আব্দুল মালেক এর পুত্র বিএনপি নেতা খন্দকার আব্দুল মোক্তাদির।
সিলেট ২ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরি, ঐকৗফ্রন্ট থেকে প্রার্থীতা নিশ্চিত নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লিনার।
সিলেট ৩ আসনে রয়েছে চমক এ আসনে বর্তমান এমপি মাহমুদ উস সামাদ চৌধুরি কয়েসের পরিবর্তে মহাজোটের প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টি নেতা এম আতিকুর রহমান আতিক, ঐক্যফ্রন্ট থেকে বিএনপি নেতা, সাবেক সাংসদ ও গত নির্বাচনে বিএনপির প্রার্থী শফি আহমদ চৌধুরির পরিবর্তে প্রার্থী হতে পারেন নতুন মুখ , বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ সালাম।
সিলেট ৪ আসনে মহাজোটের প্রার্থী বর্তসান এমপি ইমরান আহমদ চৌধুরি, ঐক্যফ্রন্ট থেকে জেলা বিএনপি নেতা ও গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম।
সিলেট ৫ আসনে মহাজোট থেকে প্রার্থিী হবেন বর্তমান এমপি জাতীয় পার্টির সেলিম উদ্দিন, ঐক্যফ্রন্ট থেকে জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান।
সিলেট ৬ আসনে রয়েছে চমক। বর্তমান এমপি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বদলে মনোনয়ন পেতে যাচ্ছেন সাবেক বিএনপি নেতা শমসের মবিন চ্ধেুরি। এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হওয়া নিশ্চিত জামাত নেতা ও সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরির।
তবে শেষ মুহুর্তে এ তালিকায় পরিবর্তন আসতে পারে।
You must be logged in to post a comment.