এম এ মতিন।।
সিলেটে ইদানিং সিএনজিতে ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে। প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিনতাইকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ওদের দৌরাত্ম দিনদিন বেড়েই চলছে।
সিলেট মহানগরীর বিভিন্ন রোগে বিশেষ করে কোর্ট পয়েন্ট টু ওসমানী মেডিকেল রোড, হূমায়ুন স্কোয়ার, শিববাড়ি রোডে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মেডিকেল রোডে ছিনতাইয়ের শিকার ভূক্তভোগী কয়েকজনের সাথে আলাপ করে জানা যায় , কিছু ভ্রাম্যমাণ সিএনজি চালকের সহায়তায় আগে থেকেই তিন চারজন যাত্রীবেশী ছিনতাইকারী/অজ্ঞান পার্টির সদস্য বসে থাকে। টার্গেট যাত্রীকে পেছনের সিটে বসানোর চেষ্টা করে। তালতলা এলাকায় যাওয়ার পর চালক ইচ্ছাকৃতভাবে গাড়ি স্টার্ট নিচ্ছেনা বলে বারবার গাড়ি থামিয়ে দেয়। টার্গেট যাত্রীকে উত্তেজিত করার চেষ্টা করে । যাত্রীবেশী ছিনতাইকারীরা এতে যোগ দেয় । অনেকসময় মেডিকেল যাবেনা বলে ও যাত্রীর সাথে বাদানুবাদে লিপ্ত হয়। এরই মধ্যে সুযোগ বুঝে যাত্রীর সর্বস্ব হাতিয়ে নিয়ে সিএনজি চালকের সহায়তায় শেখঘাট নতুন ব্রীজ (সেলফি ব্রীজ) হয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সিলেট সিটি মেয়র, প্রশিসন, আইনশৃঙ্খলা বাহিনী, সহ সংশ্লিষ্ট সবার কাছে সিএনজিতে ছিনতাই বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান নগরবাসী। অবিলম্বে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই থাকবে যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকির বিষয়।।
You must be logged in to post a comment.