সিলেটে ফারুক আহমদ লস্কর হত্যার মামলা রায় প্রদান, আসামীর মৃত্যুদন্ড

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৬ জুন, ২০১৯, ৬:০৩ অপরাহ্ন
নিহত ফারুক আহমদ লস্কর। ছবি : প্রতিনিধি

আবুল কাশেম রুমন, সিলেট।।

সিলেট জেলা ট্রেজারি অফিসের হিসেব রক্ষক প্রধান ফারুক আহমদ লস্কর হত্যা মামলার রায় প্রদান করেছেন আদালত।

এ হত্যা মামলার এক আসামীকে মৃত্যুদন্ড ও অন্য এক আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত এ রায় ঘোষণা করেন। সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ জুলাই সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন চিনিরচক গ্রামের আব্দুছ ছালামের বাড়ির সম্মুখে সরকারি রাস্তার উপর আসামীগণ পূর্ব পরিকল্পিত ভাবে এক সাধারণ উদ্দেশ্যে বাস্তবায়নের লক্ষ্যে জায়গার জমির বিরোধকে কেন্দ্র করে এক সালিশী বৈঠকে আসামী বদরুল হক লস্কর শার্টের নিচ থেকে ধারালো ডেগার দ্বারা সালিশী ফারুক আহমদ লস্কর এর বাম পার্শ্বের পাজরের হাড়ের নীচে আঘাত করিলে মাটিতে লুটিয়ে পড়েন এবং এ সময়  অতঃপর মাথায়ও আঘাত করতে থাকে। এতে অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নিহতের ছোট ভাই মকুল আহমদ লস্কর বাদী হয়ে জকিগঞ্জ থানায় ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন মামলার নং-০৫, তারিখ ১২/০৭/১৪ইং জি.আর-মামলা- ১২৯/১৪ইং ধারা- ৩২৩/৩০৭/৩০২/৩৪ দঃবিঃ।

মাননীয় অতিরিক্ত ১ম দায়রা জজ আদালত দীর্ঘ শুনানী শেষে  গত ২৪ জুন ২০১৯ইং আসামী বদরুল হক লস্কর এর বিরুদ্ধে  পেনেল কোড ১৮৬০ এর ৩০২ ধারা অপরাধে হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্থ করিয়া মৃত্যুদন্ড (ফাঁসি) ও ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

এছাড়া আসামী সিদ্দিক আহমদ লস্কর এর বিরুদ্ধে পেনেল কোড ১৮৬০ এর ৩০২/১১৪ ধারা অপরাধে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডে ও ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

এ মামলায় অপর ৫জন আসামীকে ৩২৩ ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের কে  মামলা হতে অব্যাহতি প্রদান করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ