স্টাফ রিপোর্টার।।
জাল সনদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার এ জে ডি পি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজীদ সরদারের এমপিও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এমপিও পুনর্বিবেচনা কমিটি। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দৈনিক শিক্ষাকে জানিয়েছেন কর্মকর্তারা।
জানা গেছে, সাতক্ষীরার তালা উপজেলার এ জে ডি পি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজীদ সরদার জাল সনদে নিয়োগ নিয়ে এমপিওভুক্ত হয়েছেন বলে অভিযোগ আসে শিক্ষা মন্তণালয়ে। অভিযোগে সনদ জালিয়াতির মাধ্যমে প্রধান শিক্ষক মো. আব্দুল মজীদ নিয়োগের বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তার প্রমাণিত বলেও উল্লেখ করা হয়।
প্রধান শিক্ষক মো. আব্দুল মজীদ সরদারের জাল সনদে নিয়োগপ্রপ্তির বিষয়টি এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায় উত্থাপিত হয়। সভায় তার এমপিও বিধি মোতাবেক স্থগিত করার সিদ্ধান্ত নেয় এমপিও পুনর্বিবেচনা কমিটি।
You must be logged in to post a comment.