সাকিব আল হাসান’র দোষ কোথায়?

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮, ৮:০৮ অপরাহ্ন

খন্দকার ফিরোজ আহম্মেদ।।

সাকিব আল হাসান। সুন্দর একটি নাম। হাসান মানেই উত্তম। নামটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়ও বটে। ত্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডান তিনি। বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছেন তিনি।
ইদানিং কোন কোন বন্ধুকে সাকিব আল হাসানের নামটা বিকৃত করে লিখতে দেখি। কেন? সে কি আপনার কোন ক্ষতি করেছে?

সে চেষ্টা করে অর্জন করেছে। আপনি সাকিব আল হাসানের দেশের মানুষ হিসেবে, লাল সবুজের বাংলাদেশের মানুষ হিসেবে বিদেশে পরিচিতি পান। এটা তাঁর দোষ?

জীবনে কোনদিন ব্যাট হাতে করে দেখেছেন যে একটা রান করতে কয়ফোঁটা ঘাম ঝরে? আপনি তো চার লাইন লিখতে গিয়ে চৌদ্দটা বানান ভুল করেন, অথচ যে বিশ্বের একনম্বর অলরাউন্ডার, তাঁকে বিকৃত করে উপস্থাপন করেন, কী মজা পান এতে? কোন ক্ষোভ ঝাড়েন তাঁর উপর? এসব পরিহার করা উচিৎ। জেনে রাখা ভালো যে, পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা কারো নাম বিকৃৃত করতে নিষেধ করেছেন।
আমাদের বোধের উম্মেষ ঘটার প্রয়োজন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ