সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে রামগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর
বুধবার, ১৯ মে, ২০২১, ৮:১৪ অপরাহ্ন
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে রামগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। এসময় রোজিনার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল, ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব  করেন  রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন মাস্তান দৈনিক ইত্তেফাক, সঞ্চালনা করেন  সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেন দৈনিক ভোরের কাগজ।

এসময় বক্তব্য রাখেন, রামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক মোঃ আমির হোসেন আমু মুক্ত বিকাশ সম্পাদক, সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন  জাহাঙ্গীর, সহ-সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বাচ্চু, অর্থসম্পাদক মোঃ আবু তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন, ক্রীড়াসম্পাদক হালিম খান লিটন, নির্বাহী সদস্য রহমতুল্লাহ পাটওয়ারী, জাকির হোসেন সুমন, মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, সিনিয়র সাংবাদিক মোঃ ইব্রাহিম মিয়া, ওমর ফারুক পাটোয়ারী, মোঃ ছায়েদ হোসেন, পারভেজ হোসেন, আঃ রহমান, ইকবাল খন্দকার শান্ত, এমরান হোসেন পাটোয়ারী প্রমুখ।

প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মস্তান বলেন, অত্যন্ত বিনয়ের সাথে সরকারকে জানাতে চাই, আমরা যদি জাতির দর্পন হয়ে থাকি, আমরা যদি করোনাকালে তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে পারি, তাহলে রোজিনা আপাও সেই সারির একজন সম্মুখ যোদ্ধা।

আমি মনে করি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে ধরনের কর্মকান্ড হচ্ছে, তা সরকার প্রধানকে জানাতে রোজিনা আপা সেখানে গিয়েছিলেন। এসময় রোজিনাকে মুক্তি দিয়ে দোষীদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা করার দাবি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ