সাংবাদিক নিয়োগের নামে প্রতারণায় হাতিয়ে নিচ্ছে লক্ষ্য লক্ষ্য টাকা।

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ৬:৫৭ অপরাহ্ন

 ভ্রাম্যমাণ প্রতিনিধি ।।

ডিজিটাল এ যুগে ফেসবুকে ভূয়া একাউন্ট খুলে, সাংবাদিক নিয়োগের চমকপ্রদ বাহারি বিজ্ঞাপন দিয়ে, সরলমনা সাংবাদিকদের সাথে প্রতারনা করে, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চান্দিছুলা আজিজুল। অনুসন্ধানে জানাগেছে, রংপুর জেলার মাহিগন্জ এরিয়ার হারাগাছ উপজেলার মোঃ আনিসুল ইসলামের,পুত্র মোঃ আজিজুল ইসলাম ওরফে আন্তঃজাতিক প্রতারক মোঃ চান্দিছিলা আজিজ চিটার।

একাধিক পত্রিকা ও অনলাইন টিভি চ্যানেলের ভুয়া সম্পাদক ও চেয়ারম্যান পরিচয় দিয়ে, বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।ইতি মধ্যেই ঐ চান্ধিছিলা আজিজুল ইসলাম কয়েকটি, পত্রিকা ও অনলাইন টিভির ভুয়া নির্বাহী সম্পাদক ও চেয়ারম্যান পরিচয় দিয়ে, পটুয়াখালী জেলার দৈনিক মাতৃজগত পত্রিকা ও সরেজমিন পত্রিকার জেলা প্রতিনিধি নিকট থেকে ৫০০০/-টাকা,কুড়িগ্রাম জেলার উলিপুর থানার শাহিন মিয়ার থেকে ৫৫০০/-টাকা,রংপুর মাহিগনজ এরিয়ার বড়দরগা মোঃ রাকিবুলের নিকট থেকে ৫০০০/-টাকা,রংপুরের আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ লাবলু সাংবাদিকের থেকে ৫০০০/-টাকা,নিলফামারী জেলার চ্যালেল৬বাংলাটিভির জেলা প্রতিনিধি মোঃ ফরহাদের থেকে ৩৫০০/- টাকা,গাইবান্ধা জেলার মুক্ত আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রাকিবুলের থেকে ৪৫০০/-টাকা নিয়েছে এবং তাদেরকে দৈনিক অপরাধ তথ্য পত্রিকা ও অপরাধ টিভিতে থানা ও জেলা প্রতিনিধি নিয়োগ দিবে বলে তাদের নিকট হইতে টাকা নেয় ঐ আন্তঃজাতিক প্রতারক মোঃ চান্দিছিলা আজিজুল।

কিছুদিন আগে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার বার্তা সম্পাদক নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে এরকম শতশত লোকের কাছ থেকে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।এছাড়া দৈনিক আমার প্রানের বাংলাদেশ পএিকার নাম ভাংগিয়ে জনগনের কাছ থেকে প্রতারনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

আরো জানা গেছে যে,এই চান্দিছুলা আজিজুল সম্প্রতি দৈনিক ইনকিলাব পত্রিকার নামে ভুয়া একাউন্ট খুলে, ইনকিলাব পত্রিকার প্যাড নকল করে বিভিন্ন সাংবাদিকদের নিয়োগ পত্র পাঠিয়ে বিকাশের মাধ্যমে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নেয়। ঐ আন্তঃজাতিক প্রতারক মোঃ চান্দিছিলা আজিজুল ওরফে চিটার আজিজুলের এলাকায় সরেজমিনে এলাকা জনগনের জানাযায় তাকে ঐ এলাকার জনগন তার নামের উপাধি দিয়েছে মোঃ চান্দিছিলা আজিজুল ওরফে আজিজুল চিটার।

তাই দেশবাসী ও জনগনের দাবি ঐ চান্দিছিলা আজিজুল কে ধরিয়ে আইনের আওতায় আনার জন্য। বিভিন্ন সাংবাদিক ও বিভিন্ন পত্রিকার সম্পাদকগণ মনে করেন যে অভিলম্বে এ ডিজিটাল প্রতারক চান্দিছুলা আজিজুল কে খুঁজে বের করে আইনের আওতায় আনা উচিত। সে সমগ্র সাংবাদিক জাতিকে প্রশ্নবিদ্ধ করছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ