ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
টাঙ্গাইলের ভূঞাপুরে ৪ সাংবাদিকের উপর জুয়াড়িদের হামলা ও খুলনায় এক সাংবাদিককে লাঞ্ছিতের প্রতিবাদসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।
মঙ্গলবার (০৭ জানুয়ারী) সকাল ৯ টায় নোয়াখালী প্রেসক্লাব চত্তরে, মানববন্ধন শেষে মাইজদী শহরে বিক্ষোভ সমাবেশ করেন, প্রিন্টা ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, বখতিয়ার শিকদার,মীর মোশারফ হোসেন মিরন, মেজবাউল হক মিঠু, লিয়াকত আলী খান, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমান,আকাশ মোঃ জসিম, তাজুল ইসলাম মানিক ভৃঞা, মোহাম্মদ সোহেল প্রমৃখ।
এ সময় বক্তারা বলেন, টাঙ্গাইলের ভৃঞাপুরে সংবাদ সংগ্রহকালে, ৪ সাংবাদিকসহ ৬ জনের উপর হামলা চালায় জুয়াড়িরা, একাত্তর টিভির খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুকে, পুলিশ হাতকড়া পড়িয়ে টেনে-হিছঁড়ে অপমানিত করেছে এবং দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক, এম জি কিবরিয়া চৌধুরীকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করেছে।
সম্প্রতি ঘটে যাওয়া এসব ন্যক্কারজনক ঘটনা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা হরণ হয়েছে। অবিলম্বে সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির সাথে জড়িতদের দ্রত চিহ্নিত করে গ্রেপ্তারসহ বিচারের দাবি জানানো হয়।
You must be logged in to post a comment.