সরিষাবাড়ীতে ঝিনাই নদীর ২০০ মিটার সেই ব্রীজটি আর নেই, অর্ধলক্ষ লোক শহর থেকে বিচ্ছিন্ন

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
বুধবার, ২২ জুলাই, ২০২০, ৫:৫২ অপরাহ্ন
সরিষাবাড়ীতে ঝিনাই নদীর ২০০ মিটার সেই ব্রীজটি আর নেই। ছবি : এম এ মান্নান

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীর ওপর নির্মিত ২০০ মিটার ব্রীজ বন্যার স্রোতে মঙ্গলবার দিবাগত রাতে ডেবে গেছে। এতে আশপাশের অন্ততঃ ১২টি গ্রামের মানুষের উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিরাশ ও অসহায় হয়ে পড়েছে পশ্চিম সরিষাবাড়ীর প্রায় অর্ধলক্ষ মানুষ।

এদিকে মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ২০০৬ সালে শুয়াকৈর শাহ্জাদা হাট সংলগ্ন হদুর মোড় এলাকার ঝিনাই নদীর ওপর ২০০ মিটার দৈর্ঘের ব্রীজটি নির্মিত হয়। মঙ্গলবার সকালে বন্যার পানির তীব্র স্রোতে ওই ব্রীজের মাঝামাঝি প্রায় ২০ মিটার দৈর্ঘ্যরে ২টি গার্ডারসহ ২টি পিলার প্রায় ১ ফুট নিচের দিকে দেবে যায়। স্থানীয় লোকজন ও যানবাহন ঝুঁকি নিয়েই ব্রীজটি পার হতে থাকে।

খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, উপজেলা প্রকৌশলী রাকিব হাসান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ব্রীজে মানুষ ও যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেন তারা। উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শনের ১০ ঘন্টার মাথায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ২০ মিটার ১টি গার্ডার পানির স্রোতে ভেসে যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদের সাথে কথা হলে তিনি জানান, ব্রীজটির ভেঙ্গে যাওয়া খবর শুনে আমার খুব দুঃখ লেগেছে, প্রকৌশল বিভাগের সাথে কথা হয়েছে তারা ঘটনাস্থলে যাবেন এবং পর্যবেক্ষন করে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ