জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার দুপুরে ৪ ঔষধ ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদোওীর্ণ ঔষধ এবং ড্রাগ লাইসেন্স না থাকার কারণে ১৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ভ্রা
ম্যমান আদালতটি পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহম্মেদ। এ
সময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা ড্রাগ সুপার গৌরী রানী বসাক, সরিষাবাড়ী ঔষধ ফর্মেসী এসোসিয়েশনের সভাপতি রবিউল কবীর উজ্জল, সাধারন সম্পাদক কামরুল ইসলাম. সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ থানা পুলিশের কয়েকজন অফিসার।
জেলার সর্বাধিক পরিচিত ও আলোচিত উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহম্মেদ জানান, এ উপজেলায় আমি যতদিন আছি ততদিন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.