সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিদের সাথে কথা বলে কিছু প্রশ্ন এবং উত্তর

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮, ১০:৩৮ অপরাহ্ন

মো. মতিউর রহমান দুলাল।।

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন উর্ধতন কর্মকর্তার সাথে একান্তে কথা বললাম। তিনি বলেন,”শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করলে শিক্ষকরা কি প্রাইভেট পড়ানো বন্ধ করবে ?” আমরা বলি, বেসরকারি শিক্ষকরা কোন সময় প্রাইভেট পড়ানোর পক্ষে নয়। বেসরকারি শিক্ষক যারা প্রাইভেট পড়ান, দায়ে পড়ে। সরকারী যা অনুদান পায়, তা দিয়ে সংসার চলে না। তাছাড়া বেসরকারি শিক্ষকের কাজ শুরু হয় প্রাইভেট দিয়ে। কারণ চাকুরী হওয়ার পর কয়েক মাস/বছর লেগে যায় সরকারী অনুদান পেতে। যা বিশ্বে আর কোন দেশে নাই।

একদিন পরিবহন পুল ভবনে মাননীয় শিক্ষা মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, সচিব মহোদয় ও ফোরাম নেতৃবৃন্দদের নিয়ে মিটিং এ আমি বলেছিলাম, সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়া লেখা করে ১৫০,২৫০,৩০০,৫০০,১০০০,ও ১৫০০/ টাকা বেতনে। আর সারকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১০-১৮ টাকা বেতনে পড়া লেখা করে। সরকারী স্কুলে পড়ে অধিকাংশ ধনী পরিবারের সন্তানরা। আর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে পড়ে অধিকাংশ গরীব মেহনতি পরিবারের সন্তানরা। যা বিশাল বৈষম্য। বেসরকারি প্রতিষ্ঠানের সকল আয় রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে জাতীয়করণ করলে সরকারের কোন ভর্তুকী দেয়া লাগবে না।
তখন মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় বললেন, “আপনারাই তো টাকা দিতে চান না ? ” আমার প্রশ্ন, সেই প্রতিষ্ঠান গুলো কি সরকারের উর্ধে ? না অন্য কোন কিছু ?

সরকারের শিক্ষা উপদেষ্টা পরিবারের একজনের সাথে কথা বললাম, তিনি বলেন,”সরকারী করণের আগে যে রকম পড়া লেখার মান ছিল, সরকারী হওয়ার পর মান একেবানেই নেই।” আমার প্রশ্ন, সরকারের কি কোন নিয়ন্ত্রন নেই এর উপর ? তাহলে তথা কথিত সরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে কে ?

 


শিক্ষক নেতাদের কথা নাইবা বললাম। তারা যার যার ধান্দায় ব্যস্ত। স্বাধীনতার পর এখন পর্যন্ত দেশের চিন্তা করে কথা বলেননি কেউ। তারা শুধু তাদের লাভের কথা বলেছেন। আমার প্রশ্ন, তারা এখনও ১১,১০,১৫ ও ২২ দফার সাথে ঠেকায় পড়ে জাতীয়করণের কথা বলছে। মনের কথা হচ্ছে, জাতীয়করণ ঠেকাও, আর ফোরাম ঠেকাও।

সরকারের কাছে আমার আবেদন। শিক্ষা ব্যবস্থাকে এখনই লাগাম টেনে না ধরলে, দেশের শিক্ষা খাত ধ্বংসের সম্মুখীন। এর থেকে উত্তোরণের একমাত্র উপায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ।

 

লেখক

প্রচার সম্পাদক

বাবেশিকফো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ