সংসদ বর্জনের পথে এগিয়ে গেলে বিএনপি বিদেশী বন্ধুশুণ্য হয়ে পড়বে: ওবায়দুল কাদের

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯, ৫:০৮ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

চা চক্রে অংশগ্রহন না করাটা বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতিবাচক মানসিকতার বহি:প্রকাশ যা গনতন্ত্রের জন্য সুখকর নয়। চা চক্রেও আলোচনার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে, ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সংসদ বর্জনের পথে এগিয়ে গেলে বিএনপি বিদেশী বন্ধুশুণ্য হয়ে পড়বে। তারা সংখ্যায় কম হলেও সংসদের ভেতরে বিতর্ক যুক্তিতর্কের মাধ্যমে তারা যে জোরালো আন্দোলন গড়ে তুলতে পারবেন তা দেশে বিদেশে আলোড়ন তুলবে।’

ডাকসু নিয়ে ওকা বলেন, ‘ডাকসু নিয়ে আন্দোলন করে ডাকসু বর্জনের অশুভ উদ্দেশ্য যাদের আছে তারা সফল হবে না।’

উপজেলা নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘কেউ স্বতন্ত্র প্রার্থী হলে শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের শাস্তি তাদের পেতেই হবে।’ ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না দেয়ার ব্যাপারে তিনি বলেন, সুস্থ প্রতিযোগিতা হোক এটাই সরকার চায়।

এদিকে, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এম এ আজিজের স্মরণসভায় অংশ নেন অপর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। তিনি ঐক্যফ্রন্ট ও বিএনপির সংসদে ফিরে আসার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সরকার তাদের সাথে কোনো সংঘাতে যেতে চায় না।

এ সময় সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব দলের সহযোগিতার আহ্বান জানান তারা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ