অন্যদৃষ্টি অনলাইন।।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। বুধবার দুপুরে, রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে, এ কথা বলেন তিনি।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘রাতকে দিন আর দিনকে রাত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই করতে পারেন এবং তিনি সেটাই করেছেন। আমি মনে করি তার প্রধানমন্ত্রীত্বের আমলে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত তার শ্রেষ্ঠ পদক্ষেপ। তার এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।’
এ সময় আগামী ৩রা নভেম্বর জেল হত্যা দিবসের এক অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগ তাদের রাজনৈতিক অবস্থান জানাবেন বলেও জানান তিনি।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের সঙ্গে সংলাপে অংশগ্রহণের আগ্রহ জানিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে চিঠি দেয় বিকল্পধারা। পরে আগামী ২রা নভেম্বর গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ বিষয়ক একটি আমন্ত্রণপত্র নিয়ে বিকল্পধারা প্রধান বি. চৌধুরীর বাসায় যান আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ ও অসীম কুমার উকিল।
এছাড়া গত রবিবার, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে সংলাপে বসার জন্য চিঠি দেন গণফোরাম সভাপতি ও আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। এর প্রেক্ষিতে, ১লা নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে সংলাপে অংশ নেবে বিএনপিসহ ঐক্যফ্রন্টের ১৬ সদস্য।
You must be logged in to post a comment.