শ্রীমঙ্গ শ্রীমঙ্গল ১০ কেজি গাঁজাসহ ১জন আটক করেছে ডিবি পুলিশ।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও ইউপি সাতগাঁও এলাকায় ডিবি পুলিশের গোপন তথ্য অনুযায়ী এক অভিযান পরিচালনা করা হয় রোজ শনিবার রাত (২১ আগস্টে) পৌঁনে ১২ ঘটিকার সময় সুন্দর আলী (২৯) নামে এক জনকে ১০ কেজি গাঁজা সহ আটক করা হয়।
জানা যায়, সাতগাঁও এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে সুন্দর আলী।
এর সত্যতা নিশ্চিত যোগাযোগ করা হলে, জেলা ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, ”জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর তত্তাবধানে এই অভিযান পরিচালনা করা হয় এবং ১জন’কে আটকসহ ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।আইনানুসারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।”
You must be logged in to post a comment.