শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ : ১২ সেপ্টেম্বর বাবেশিকফোক’র কর্মসূচি ঘোষণা।

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের আগামী ১২ সেপ্টেম্বর কর্মসূচি ঘোষণা।

শুক্রবার (৭ সে‌প্টেম্বর)  ঢাকার কু্মিটোলা স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

‌ফোরা‌মের কেন্দ্রীয় সভাপ‌তি জনাব সাইদুল হাসান সে‌লি‌মের সভাপ‌তি‌ত্বে উক্ত সভায় শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও প্রেসক্লাবের সামনে লক্ষাধিক শিক্ষকদের অনশনে দেয়া প্রতিশ্রুত বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদানের অংগীকার বাস্তবায়ন না করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

আসন্ন শেষ সংসদ অধিবেশনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সুনির্দিষ্ট ঘোষণা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আগামী ১২/০৯/২০১৮ তারিখ জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ও পরবর্তীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখিত কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

সভায় উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ বেসরকা‌রি শিক্ষক কর্মচারী ফোরা‌মের মহাস‌চিব এম এ খা‌লেক , সাংগঠ‌নিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ, সি‌নিয়র সহ সভাপ‌তি মোঃ র‌ফিকুল ইসলাম, সহ সভাপ‌তি হারুন অর র‌শিদ, মোদা‌চ্ছির আলম যুগ্ম মহাস‌চিব মোঃ র‌ফিকুল ইসলাম, জি এম শাওন, ‌মোঃ আব্দুল হা‌লিম, প্রচার সম্পাদক ম‌তিউর রহমান দুলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ