শাস্তি, শিক্ষা ও সুরক্ষা…

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২০ আগস্ট, ২০১৮, ২:৫৮ অপরাহ্ন

পারভীন আক্তার।।
যে কোনো পরিস্থিতিতে শিশুকে শেখাতে ও নিয়ন্ত্রণ করতে আমরা সনাতনী পদ্ধতিতে উপহাস,ভর্ৎসনা বা শাস্তি প্রদান করে থাকি পরিবারে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।আইন প্রয়োগে বাধ্যকারী অনুশাসনে এ প্রথা রোহিতকরণ নয়।
বরং মনে প্রাণে বিশ্বাস করা চাই, শুধুমাত্র ওকে বুঝতে চেষ্টা করা, ওর মতো করে সহযোগিতা দান, সাহস ও অনুপ্রেরণা প্রদান এবং স্নেহশীল আচরণ দ্বারাই ওকে জয় করা সম্ভব…ওকে নিয়ন্ত্রণ করা সম্ভব… ওর অনুর্বর পৃথিবীতে সোনা ফলানো সম্ভব!

ওর আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে মমতা ও সহযোগিতাই একমাত্র পন্থা। ওর ওপর ওর সামর্থ্যের বেশি চাপিয়ে হীনমন্যতায় ভুগতে না দিয়ে অক্ষমতাগুলোকে অনুপ্রেরণা ও প্রশংসার প্রলেপ দিয়ে ঝরে পড়া, অকৃতকার্যতা ও বিদ্যালয়বিমুখ প্রবণতাকে রোহিত করা সম্ভব।

শ্রেণিকক্ষগুলো, গৃহগুলো হোক এক একটি শিশুদ্যান…আনন্দে, অনুপ্রেরণায়, সৃষ্টির উন্মাদনায় আর অনুশীলনের প্রয়াসে!!!

শুধু শিশু নয় সকল মানুষের ক্ষেত্রেই ভালোবাসা,যত্ন ও বিশ্বাস দ্বারা নিজেকে ও অপরকে সুরক্ষিত রাখা সম্ভব….
কখনো কখনো ধৈর্য পরীক্ষা দিতে হয় বৈকি!

আমিত্ব ও অহমিকা এ অর্জনের সবচেয়ে বড় শত্রু!

 

লেখক

সহকারি শিক্ষক

নজরুল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ