আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।
শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মহর আলী শিকদারের কান্দি গ্রামের এক চল্লিশ বছরের পুরানো জন গুরুত্বপূর্ণ একটি সড়কের বেহাল দশা।
বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল, সৃষ্টি হয়েছে জন দুর্ভোগের, ভোগান্তিতে পরেছে পাঁচটি গ্রামের প্রায় এক হাজার পরিবার ও বিশ হাজার সাধারণ জনগণ সহ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের এই সড়কটি শত বছরের ঐতিয্যবাহী রুপ-বাবুর হাট হয়ে মহোর আলী শিকদারের কান্দি গ্রাম ঘেঁষে মাঝির ঘাট মাওয়া ঢাকা পাকা সড়কের সাথে সংযোগ রয়েছে। প্রায় এই দুই কিলোমিটার সড়কটি ১৯৭৭ সালে তৎকালিন নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম মঙ্গল মাঝির সহযোগীতায় সরকারি অর্থায়নে নির্মান করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায় ১৯৯১ সালে ইটের স্লোলিং বসিয়ে সড়কটি পূনঃনির্মান করা হয়। কিন্তু পরিতাপের বিষয় ২০০৪ সালে বন্যার পানিতে সড়কটি ভেঙ্গে যাওয়ার পর, আজও পর্যন্ত মেরামতের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জন গুরুত্বপূর্ণ এই সড়কটির সাথে সংযোগ রয়েছে রুপ-বাবুর হাট বাজারগামী পাঁচটি গ্রামের বসবাসকৃত প্রায় বিশ হাজার জন মানুষের, এই সড়কটির পাশে রয়েছে নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়, নাওডোবা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাওডোবা ইউনিয়ন ভূমি অফিস সহ নাওডোবা বাজারে বিভিন্ন ব্যবসায়ী ও দোকানিদের।
পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল ওহাব বেপারী জানান জাজিরা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদারকে এই সড়কটি মেরামত করার জন্য একাধিকবার মৌখিকভাবে বলা হয়েছে এবং চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা একবার এসে সরজমিন ঘুরে সড়কটি দেখে গিয়েছেন ও মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আজও কোন মেরামতের ব্যবস্থা গ্রহণ করেননি।

পূর্ব নাওডোবা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লাল চাঁন মাদবরের সাথে আলাপকালে তিনি বলেন প্রায় দেড় বছর পূর্বে সাবেক সংসদ সদস্য বি.এম মোজাম্বেল হক এম.পি মহোদয় আমাদের রুপ-বাবুর হাটে এসেছিলেন এবং এই সড়কটি সরজমিন ঘুরে দেখেছেন ও মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু পরিতাপের বিষয় আজও কোন বাস্তবতার স্বাক্ষাৎ মেলেনি।
তাই সড়ক ও জন প্রশাসন এবং জন প্রতিনিধিদের কাছে গ্রাম বাসিদের দাবি জন দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে জন গুরুত্বপূর্ণ এক চল্লিশ বছরের পুরানো এই সড়কটি যেন মেরামতের ব্যব্যস্থা গ্রহণ করেন। জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার কোন স্বাক্ষাৎ মেলেনি।
You must be logged in to post a comment.