আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও মহান আল্লাহ্ তায়ালার সান্নিধ্য লাভের আশায় দেশ ও জাতির কল্যাণ কামনায় ইফতার ও দোয়ার মাহ্ফিলের আয়োজন করেছে শরীয়তপুর জেলা পুলিশ।
১৬ রমজান ২২ শে মে, বুধবার শরীয়তপুর জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন এর সভাপতিত্বে শরীয়তপুর পুলিশ লাইন অডিটোরিয়ামে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা এবং দেশ জাতীর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ কেরামত আলী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারে পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য ইকবাল হোসেন (অপু), জেলা প্রশাসক কাজী আবু তাহের, শরীয়তপুর জেলা দায়রা জজ, প্রশান্ত কুমার বিশ্বাস, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, শরীয়তপুর সদর উপজেলার চেয়াম্যান আবুল হাসেম তপাদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ, সাবেক পৌর মেয়র নুর মোহাম্মদ কোতোয়াল, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার (শাওন), অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আবু সাঈদ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, শরীয়তপুর সদর হাসপাতালের কর্মকর্তা ডাঃ শেখ মোস্তফা (খোকন), বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, শরীয়তপুর জেলা শাখার সভাপতি এম এ ওয়াদুদ মিয়া, জেলা মহিলা লীগের সভাপতি পারভীন জাগরণসহ জেলা পুলিশের কর্মকর্তা ও কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতা ও নেত্রী, শিক্ষক ও সুশিল সমাজের নেতা এবং নেত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সভাপতি সমাপ্তি ঘোষণা করেন।
You must be logged in to post a comment.