শরীয়তপুরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ ও মানববন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২১ জুন, ২০১৯, ১০:০৩ অপরাহ্ন
শরীয়তপুরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ ও মানববন্ধন

আব্দুল বারেক ভুঁইয়া, শরীয়তপুর।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চাঁন্দনী গ্রামের নিহত ইয়াকুব ছৈয়ালের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গ্রামবাসীরা।

২০ জুন বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শরীয়তপুর জেলা শহীদমিনার হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অবস্থান নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল জলিল সরদার, সাবেক যুবলীগ নেতা মোঃ জামাল ফকির, ভোজেশ্বর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত ১০ জুন সোমবার ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহম্মদ শিকদার ও তার ছেলে শহীদুল ইসলাম শিকদারের নেতৃত্বে পূর্বপরিকল্পনা অনুযায়ী কুপিয়ে বোমা মেরে নৃশংস ভাবে ব্যবসায়ী মোঃ ইয়াকুব ছৈয়ালকে হত্যা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। কিন্তু দুঃখের বিষয় এই হত্যাকাণ্ডের ১০ দিন অতিবাহিত হওয়ার পরেও আজ পর্যন্ত এই হত্যা মামলার কোন আসামী গ্রেপ্তার হয়নি।

তাই আইন শৃঙ্খলাবাহিনীর কাছে আমাদের দাবী অনতিবিলম্বে এই হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করা হোক।

মানব বন্ধন শেষে শরীয়তপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে মানববন্ধনে অবস্থানরত স্থানীয় গ্রামবাসীরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ