আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশ্বি নগর ইউনিয়নের সিকদার কান্দি গ্রামের ১১৪ নং প্রগতি বিদ্যা নিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন ও ব্যবস্থাপনা কমিটি সভাপতি মোঃ স্বপন বেপারী উপজেলা প্রশাসনের অনুমতি বিহীন বিদ্যালয়ের সরকারী টিন বিক্রয় করে অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার বিষয়কে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীর মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় প্রধান শিক্ষক জালাল উদ্দিন বিদ্যালয়ের বিভিন্ন সময়ে উন্নয়নের বরাদ্দকৃত অর্থ আত্মাসাৎ করেছে বলে জানা গেছে।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার সরেজমিন ঘুরে স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে ডিসেম্বর মাসে ১১৪ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আধা-পাকা ভবনে পুরাতন টিন পরিবর্তন করে নতুন টিন লাগিয়ে ভবনটি পুনঃ নির্মান করা হয়। ঐ ভবনের পুরাতন ১২৭ পিচ টিন এবং লোহার কেলামসহ প্রায় ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকার মালামাল ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন অনুমতি বিহীন টেন্ডার প্রক্রিয়া মাধ্যম ছাড়া উপজেলা বিক্রয় করে দিয়ে অর্থ আত্মসাৎ করেছে। এই মালামাল ক্রয়কৃত ব্যাক্তিরা হলেন, স্থানীয় সৌদি প্রবাসী কামাল বেপারী, মোঃ মজিবর বেপারী, ফেরদাউসী বেগম, রেহানা বেগম ও পুরাতন লোহা ক্রয়কারী ব্যবসায়ীরা। বিদ্যালয়ের সরকারী টিন ও মালামাল বিক্রয়ের বিষয় প্রধান শিক্ষক জালাল উদ্দিন ও সভাপতি স্বপন বেপারীর কাছে জানাতে চাইলে তারা বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমাদেরকে কোন বিষয়ে মিডিয়ার কাছে বক্তব্য দিতে নিষেধ করছেন, তাই শিক্ষা কর্মকর্তার অনুমতি বিহীন আমরা কোন বক্তব্য দিতে পারবো না।
ভেদরগঞ্জ শিক্ষা কর্মকর্তা সুলতানা রাজিয়ার সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, বিদ্যালয়ের সরকারী টিন বিক্রয়ের বিষয়ে আমি অবগত নই।
You must be logged in to post a comment.