শরীয়তপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম করল দেবর!

স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ১০:১০ পূর্বাহ্ন

মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী লাবনী আক্তার ২২ নামে এক গৃহবধু কে কুপিয়ে জখম করেছে প্রবসীর ছোট ভাই বারেক ছৈয়াল  ২৫ নামে এক সন্ত্রাসী যুবক।

২৭ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শরীয়তপুর নড়িয়া উপজেলা নশাসন ইউনিয়ন গাগ্রী-জোড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

আহত লাবনী আক্তার জানান, স্বামী ফারুক ছৈয়াল এর, মলয়েশিয়া প্রবাস থেকে পাঠানো মোবাইল ফোন নিয়ে দেবরের সাথে ঝগরা হয় । দেবর তার উপর ক্ষিপ্তহয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে এ সময় শশুর সুলতান ছৈয়াল,শাশুরী নাছিমা বেগম ও তার শশুর বাড়ীর লোকজন ঘটনাটি তাকিয়ে দেখছিলো কিন্তু কোন প্রতিবাদ করেনি বলে জানায় লাবনী আক্তার।

প্রতিবেশী রফিক মাল ও তার সহযোগীগণ লাবনী আক্তারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ সায়ীদা নাসরিন,এর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রোগীর মুখে ৪টি ও হাতে ১টি সর্বমোট ৫টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে প্রচুরপরিমাণে রক্তখরণ হয়েছে রোগীর অবস্থা আশংকাজনক।

লাবণী আক্তার এর মা-রিনা বেগম গণমাধ্যামকে বলেন, আমার মেয়ে লাবনী আক্তারকে তার দেবর বারেক ছৈয়াল ও তার শশুর বাড়ির লোকেরা কুপিয়ে জখম করেছে আমি তাদের শাস্তির দাবি করছি। আমার মেয়ে একটু সুস্থ্য হলে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। অহত লাবনী আক্তার এর ২ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে ,এই বেদনাদায়ক ঘটনা টি অদৃশ্য এক কারণে স্থানীয় একটি মহল ধামা চাপা দেওয়ার চেষ্টাকরছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ