শরীয়তপুরে আলোচিত তেল চুরি মামলার ৪ আসামী গ্রেফতার

আব্দুল বারেক ভূঁইয়া
বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৮:৫১ অপরাহ্ন

শরীয়তপুর সদর উপজেলা আংগারিয়া বাজারের আলোচিত তেল চুরি মামলার  ৪ আসামীকে গ্রেফতার করেছে পালং মডেল থানা পুলিশ।

২৯ মার্চ মঙ্গলবার দুপুর ১ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যলয় প্রেস ব্রিফিং এর মাধ্যমে  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, শরীয়তপুর পুলিশ সুপার এস এম আশ্রাফুজ্জামান । গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন মোঃ শাকিল বেপারী ,মোঃ দুলাল খান, মোঃ স্বপন শেখ, (সোহেল) মোঃ তুহিন হাওলাদার ।

পুলিশ সুত্রে জানা যায়, গত ৫ মার্চ  আগংরিয়া বাজারের মুদিমাল ব্যাবসায়ী  আফজাল স্টোর ও হালিম স্টোর এর সামনে থেকে প্লাষ্টিক ড্রামে থাকা সর্বমোট দুই হাজার দুই শত লিটার সয়াবিন তেল পিকাপ যোগে চুরি করে নিয়ে যায় শাকিল বেপারী চোর-চক্ররা। যাহার বাজার মূল্য প্রায় ২,৯০,০০০/- টাকা এবং এই চুরির ঘটনাটি গণমাধ্যম ও  সামাজিক যোগাযোগের মাধ্যম বেশ প্রচার হয় ।

মুদিমাল ব্যাবসায়ী  আফজাল মোল্লা বাদী হয়ে পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে, পুলিশ সি.সি টিভির ভিডিও দেখে অভিযানে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। চোর-চক্রের মূলহোতা শাকিল বেপারীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ১৭টি মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ