শরীয়তপুরের সখিপুরে শশুর বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হলেন নতুন জামাই

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৮ আগস্ট, ২০১৯, ৯:০৫ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।

শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে বাহা-উদ্দিন মুন্সি কান্দি গ্রামের মৃত-আলী আহমদ খান এর ছেলে মোঃ আল-আমিন খান (২৭) নামে এক নব-বিবাহিত বর শশুর বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই নিখোঁজের ঘটনার বিষয়টি নিশ্চিৎ করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক (এনাম)।

নিখোঁজ হওয়া আল-আমিনের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় যে, গত ১৩ই আগষ্ট মঙ্গলবার সখিপুর উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরির চর গ্রামে স্থায়ী বাসিন্দা মোঃ জানশরিফ খানের মেয়ে মোসাঃ মাহাদি আক্তার জুলেখার (১৮) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আল-আমিন।

১৪ই আগষ্ট শশুর বাড়ি বেড়াতে গিয়ে দিবাগত রাতে নিখোঁজ হয়েছেন নব-বিবাহিত জামাই আল-আমিন। বিভিন্ন স্থানে খোঁজা-খুজি করে আল-আমিনের সন্ধান না পেয়ে ১৫ই আগষ্ট বৃহস্পতিবার আল-আমিনের চাচা মোঃ ছোবাহান খান বাদি হয়ে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ ও জি.ডি দায়ের করেন যাহার নং-৫৬৮।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক (এনাম) জানান নব-বিবাহিত আল-আমিনকে উদ্ধারের জন্য সখিপুর থানা ও শরীয়তপুর জেলা পুলিশের সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা আসাবাদি নিখোজ আল-আমিনকে উদ্ধার করতে সক্ষম হবো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ