শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরের সখিপুর চরকুমারিয়া ইউনিয়নের উত্তর চর কুমারিয়া গ্রামের মৃত মোঃ নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মোঃ রানা হাওলাদার (২৩) নামে এক মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ।
১৮ জুন মঙ্গলবার গোসাইরহাট উপজেলার আলোওয়ালপুর ইউনিয়নের চর জালালপুর বাজার থেকে বিকাল ৩ টার দিকে সখিপুর থানার কর্মরত এ.এস.আই রবিউল ইসলামের নেতৃত্বে অনুসন্ধান করে সখিপুর থানার একটি দল গ্রেফতার করেছে রানা হাওলাদারকে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, রানা হাওলাদারের বিরুদ্ধে সখিপুর থানায় একটি মাদক মামলা রয়েছে যাহার জি.আর নং ১৭/২০১৯ এবং দীর্ঘদিন যাবৎ রানা হাওলাদার এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছে।
You must be logged in to post a comment.