শরীয়তপুর প্রতিনিধি । ।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের বাঁশতলা মোড় থেকে ১১ পিচ ইয়াবাসহ বাবু সিকদার (৪২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছেন ভেদরগঞ্জ থানার পুলিশ।
বাবু সিকদারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায় গত ২৬ আগস্ট সোমবার বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভেদরগঞ্জ থানার এস. আই চাঁন মিয়া এবং এ. এস. আই মহসিন রামভদ্রপুর বাঁশতলা মোড়ে একটি অভিযান পরিচালনা করে ১১ পিজ ইয়াবাসহ মাদক বিক্রেতা বাবু সিকদারকে গ্রেফতার করেন।
মাদক বিক্রেতা বাবু সিকদার সাংবাদিক পরিচয়ে ব্যক্তিগত মটর সাইকেলে সাংবাদিক লিখে জনসাধারণ ও প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছিলেন। মাদক বিক্রেতা বাবু সিকদার ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড পুটিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, মাদক বিক্রেতা বাবু সিকদারের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।
You must be logged in to post a comment.