আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের সরদার কান্দি গ্রামের মৃত- মোঃ ফয়জল সরদারের ছেলে মোঃ ইমরান সরদার (৩২) নামে এক ইউপি চেয়াম্যানে ড্রাইভারকে পূর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রসীরা।
শনিবার ২২ জুন শনিবার রাত ৮.০০ টার দিকে সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার তালুকদারের বাসা থেকে অটোরিক্সা যোগে নিজ্ব বাড়িতে যাওয়ার সময়, মাঝিকান্দি, গণকবরস্থান সংলগ্ন পাকা সড়কের পার্শে উৎপেতে থাকা স্থানীয় সন্ত্রাসীরা অটোরিক্সা থেকে নামিয়ে এলোপাথারী ভাবে কুঁপিয়ে যখমকরে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
নিহত ইমরানের স্বজনরা চিকিৎসার উদ্যেশ্যে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎস্যক প্রাথমীক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। এ্যাম্বোলেন্স যোগে ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে মারা যায় ইমরান সরদার।
নিহত ইমরানের মা রানী বেগম জানান পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে স্থানীয় মোঃ লিটন হাওলাদার, মোঃ জালাল হাওলাদার, আব্বাস ফকির, কানার পোলা মাদক বিক্রেতা রাসেল গং ব্যাক্তিরা আমার ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে হত্যা করেছে। আমি এই স্থানীয় সন্ত্রাসী ও মাদক বিক্রেতা এবং আমার ছেলের হত্যার কান্ডের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুরুল হক আকন্দ, এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন নিহত ইমরানের মরদেহ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে হয়েছে। আইনশৃঙ্খলা সাভাবিক রাখার জন্য ঘটনা স্থানে শরীয়তপুর জেলা পুলিশের একটি দল কাজ করছে।
নিহতের স্বজনরা নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে, এবং চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাকারীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
You must be logged in to post a comment.