শরীয়তপুরের জাজিরায় ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩১ মে, ২০১৯, ১১:২৬ পূর্বাহ্ন

বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।

শরীয়তপুরের জাজিরা উপজেলার নদী তীরবর্তী একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্থ গরীব-দুঃখীদের মাঝে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জাজিরা উপজেলা প্রশাসন।

৩০শে মে বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় জাজিরা উপজেলা চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস এই নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ স্বপন মাতুব্বর, বড় কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সরদার, ইউনিয়ন প্রতিনিধিসহ ও উপকারভোগীরা। উপজেলার প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, জাজিরা পৌরসভা ও জাজিরা ইউনিয়ন, পালের চর ইউনিয়ন, মূলনা ইউনিয়ন ও বড় কান্দি ইউনিয়নের ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্থ সর্বমোট আটান্ন জন ব্যক্তিকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে নয় জন ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে নগদ ৩,০০০/= (তিন হাজার) টাকা ও ত্রিশ কেজি চাল এবং ঊনপঞ্চাশ জন ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে নগদ ১,০০০/= (এক হাজার) টাকা ও  ত্রিশ কেজি করে চাল দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ