শরীয়তপুরের জাজিরায় ইউপি মেম্বারের ঘর-বাড়ী ভাংচুর ও স্ত্রীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৫ মে, ২০১৯, ৯:৫০ অপরাহ্ন

শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ লিটন মাদবরের ঘর-বাড়ী ভাংচুর ও স্ত্রীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

১৩ ই মে সোমবার বেলা ১১ টার দিকে এই বর্বচিত ও সংহিসতা ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইউপি মেম্বার মোঃ লিটন মাদবর জানান, বড় গোপালপুর ইউনিয়নের ফছু মাদবরের  কান্দি গ্রামের মৃত জয়নব মাদবরের মেয়ে সুমাইয়া আক্তার (১৯) এর সাথে আমার দুই বছর পূর্ব থেকে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং সুমাইয়া আক্তারের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিলে সুমাইয়া আক্তারের পরিবারের লোকজন তা প্রত্যাখান করেন। এর পরে সুমাইয়া আক্তার স্ব-ইচ্ছায় আমার বাড়িতে চলে আসে। সুমাইয়া আক্তারের পরিবার আমাদের বিয়েতে অনিচ্ছা প্রোষণ করে, আমার বিরুদ্ধে আদালতে একটি অপহরণ মামলা দায়ের করে। সুমাইয়া আক্তারের বিয়ের প্রাপ্ত বয়স হওয়ায় সুমাইয়া আক্তার ও আমার বিয়ের সিদ্ধান্তে আদালত রায় প্রদান করেন।

গত ২২/০১/২০১৯ইং তারিখে সুমাইয়া আক্তারের সাথে আমার কাবিন রেজিষ্ট্রারের মাধ্যমে বিয়ে হয়। চার মাস যাবৎ আমার স্ত্রী সুমাইয়া আক্তারকে নিয়ে সাংসারিক জীবন-যাপন করছি। বর্তমানে আমার স্ত্রী সুমাইয়া আক্তার তিন মাসের অন্তস্বত্ত্বা। গত ১৩ই মে বেলা ১১ টার দিকে আমার শশুর পক্ষের লোকজন মোঃ আক্কাস মাদবর, স্বপন মাদবর, আনিছ মাদবর, সাগর মাদবর গং ব্যক্তিরা সন্ত্রাসী বাহিনী ভাড়া করে, আমার অনুপস্থিতিতে আমার বৃদ্ধা মাকে মারপিঠ করে এবং আমার ঘর-বাড়ী ভাংচুর করে, আমার স্ত্রী সুমাইয়া বেগমকে জোড় পূর্বক তুলে নিয়ে যায়, আমি এই ঘটনার বিচারের দাবীতে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছি। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ নাসির উদ্দিনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, লিটন মেম্বারের ঘর-বাড়ী ভাংচুর ও তার স্ত্রীকে জোড়পূর্বক তুলে নেওয়ার বিষয়ে মামলা প্রস্তুতি চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ