শরীয়তপুর সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা বাচ্চু বেপারীকে বিস্ফারক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ১৫ ডিসেম্বর দুপুর ১টার দিকে শরীয়তপুর পৌরসভার ৩ নংওয়ার্ডে চরপালং নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশ থেকে ১০টি কালো ব্যাগ থেকে ১২৩টি ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক নিয়ন্ত্রক আইনে মামলা করেন। এই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে রোববার দুপুর ১টার দিকে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করে ডামুড্যা ও পালং মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর বাচ্চু বেপারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ধানকাঠি এলাকায় ১২৩টি ককটেল পাওয়া গিয়েছিল।
এই ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামী হিসেবে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.