শরীয়তপুর জেলা শাখার নব-নির্বাচিত আমীরের শপথ গ্রহণ

শরীয়তপুর প্রতিনিধি
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৯:৪০ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার নব-নির্বাচিত জামায়াতে আমীরের শপথ গ্রহণ উপলক্ষে রুকন সদস্য সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০নভেম্বর রবিবার দুপুর দুই টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে শরীয়তপুর জেলা শখার নব-নির্বাচিত আমীর মাওলানা আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে এই শপথ গ্রহণ ও রুকন সদস্য সম্মেলন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে শরীয়তপুর জেলার নবাগত ১৮ জন রুকন সদস্যকে শপথ বাক্য পাঠকরান শরীয়তপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আব্দুর রব হাসেমী।

শুধুমাত্র নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি: সার্জিস আলম

উক্ত-শপথ গ্রহণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং নব-নির্বাচিত জেলা আমীরকে শপথ বাক্য পাঠকরান বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক এম-পি এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

বিষেশ অতিথি মাদারীপুর জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোহাম্মদ মোখলেসুর রহমান, মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, মাওলানা মোহাম্মদ কে এম মকবুল হোসেন, মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম।

মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মোল্যা, মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান।শরীয়তপুর পৌরসভার সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমার পাহার-সহ শরীয়তপুর জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সদস্য গণ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ