গত ২০২২-২৩ অর্থবছরে কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে জেলা ও সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ “চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ” ও শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম খান।
১২ ডিসেম্বর মঙ্গলবার শরীয়তপুর সদর উপজেলা সভা-কক্ষ্যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এ পুরস্কার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এ পুরস্কার সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ও সহকারী কমিশনার (ভূমি)সেগুফতা মেহনাজ।চেয়ারম্যন আব্দুস সালাম খানকে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা মোঃআবুল হাসেম তপাদার,উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ ফারুক আহাম্মেদ তালুকদার,রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ঢালী, তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ জামাল হোসেন ফকির, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাষানী, শরীয়তপুর জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.