জাজিরায় পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন জাজিরা থানা পুলিশ।
আটককৃতরা ব্যক্তিরা হলেন ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত মহসিন হাজীর ছেলে আব্দুর রশিদ হাজী (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিশু মিয়ার ছেলে রবিন মিয়া ।
শনিবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের আড়াচন্ডি মোড়ে পিকআপটি আটক করে তল্লাশি চালানোর পর তাদের কাছ থেকে ৮কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জাজিরা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে শরীয়তপুর হয়ে গোসাইরহাট গামী একটি পিকআপ ভ্যানে মাদক পাচার হচ্ছে এর পরে আমরা পিকাপ ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে পিকআপে লুকিয়ে রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার করি।
এ ব্যাপারে জাজিরা থানার অফিসার ইনচার্জ আল-আমিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করেছি। তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
You must be logged in to post a comment.