ছয়টি শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে শরীয়তপুর সদর উপজেলা পালং ইউনিয়নের নড়- বালাখানা গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী নাজমা ও শাহজাহান নামে এক দম্পতি।
শাহজাহন পেশায় একজন ভ্যান চালক।উপার্জনের টাকায় চলেনা তার সংসার। গত ৫ ওই মে কাল বৈশাখী ঝড়ে শাহজাহানের বসত ঘরের উপরে গাছপরে বসত ঘরটি ভেঙ্গে যায় এবং একটি সন্তান আহত হয়।শাহজাহানের ঘরে নেই কোনো আসবাব পত্র।বৃষ্টি এলে শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে বৃষ্টিতে ভিজাছারা আর কোন উপায় নেই।
স্থানীয় আবু সাইদ মুন্সী, জামাল জম্মদার ও আফজাল খান বলেন শাহজাহানের মতো এমন অসহয় আমাদের গ্রমে আর কেউ নেই। শাহজাহান ছয়টি সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন কাল বৈশাখী ঝড়ে শাহজাহানের ঘরের উপরে গাছ পরে ঘরটা ভেঙ্গে যায় তার একটি ঘরের দরকার।
এ ব্যাপারে শাহজাহান মীর, গণমাধ্যামকে বলেন বাংলাদেশের বর্তমান প্রধান-মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা লাক্ষ-লাক্ষ পরিবারকে ঘর দিয়েছেন আমি ছয়টি শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমাকে যদি একটা ঘরের ব্যাবস্থা করেদিতন আমি ও আমার পরিবার তার জন্য প্রানখুলে দোয়া করতাম।
এ ব্যাপারে পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজার হোসেন খানের সাথে মুঠো ফোনে যোগা যোগের চেষ্টা করলে তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।
You must be logged in to post a comment.