শরীয়তপুর ডামুড্যা উপজেলায় গ্রামীণ সড়কের পাশে ঝুপরি থেকে ১০টি কাল রঙ্গের ব্যাগে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশে এসব ব্যাগ দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উত্তর আকালবরিশ গ্রামের রাস্তার পাশে ১০টি কালো রঙের হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় একটি ব্যাগের ভেতরে বেশকিছু বোমার সদৃশ বস্তু বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় ব্যিক্তিরা । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ চলে আসেন।
স্থানীয় আব্দুল জলিল বলেন, সকালে প্রায় ৫০ থেকে ৬০ জন লোককে একসঙ্গে সড়কটি দিয়ে হেঁটে যেতে দেখেছি। হঠাৎ করে একজন দেখতে পায় ঝোপের মধ্যে কালো রঙের ব্যাগ। ব্যাগগুলো দেখে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে এলাকাটি ঘিরে রেখেছে। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি।
এ বিষয়ে ডামুড্যা থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়ার হোসেন বলেন, সকাল ৯টার দিকে আকালবরিশ এলাকায় বোমার সদৃশ কিছু দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। আমরা সঙ্গে সঙ্গে এখানে চলে আসি। আমাদের বোমা নিস্ককরণ দল আসছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে খুব দ্রুত ব্যাগগুলো উদ্ধার করা হবে।
You must be logged in to post a comment.