শরীয়তপুরে মটরসাইকেল ষংঘর্ষে তিন কিশোর ও ১যুবক নিহত!

শরীয়তপুর প্রতিনিধি
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৯:১৪ অপরাহ্ন

শরীয়তপুর জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের পদ্মা সেতুর দক্ষিন প্রান্তরে দুই মটরসাইকেলের মুখো-মুখি সংঘর্ষে তিন স্কুল ছাত্র-সহ এক ভ্যান চালক নিহত হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে শরীয়তপুর জাজিরা প্রান্তের পদ্মা দক্ষিন থানা সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী(১৬) আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২১) ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি (১৬) এস্কান্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর(১৭)খিদির মাদবর পেশায় এক জন ভ্যান চালক এবং বাকি তিন জন দশম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোল প্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজন ব্যক্তি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রথমে আরমান, খিদির ও নাবিল নামে তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সায়েম মাদবর নামে আরও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলে তিন জন নিহত হয় এবংঢাকা নেওয়ার পথে অরও এক জন নিহত হয়েছে।

নিহতদের পরিবারে কোন অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত ছারা তাদের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ