নারী চিকিৎসকের উপর হামলার হামলার অভিযোগে শরীয়তপুর ডামুড্যা সউপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জুলহাস মাদবর ও তার ভাগ্নে শহিদুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করেছে ডামুড্যা থানা পুলিশ।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নারী চিকিৎসক নুসরাত তারিন তন্বীর সঙ্গে কিছুদিন আগে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানির মেডিকেল প্রোমোশন অফিসার শহিদুল ইসলাম মৃধার পছন্দের ওষুধ লেখা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে।
বিষয়টি শহিদুল ইসলাম মৃধা তার মামা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান সম্পাদক জুলহাস মাদবরকে জানান। এরপর গত বুধবার রাতে চিকিৎসক নুসরাত তারিন তন্বীর বাড়ির কাছে তার পথরোধ করে তার ওপর হামলা চালান জুলহাস মাদবর, তার ছেলে ডামুড্যা কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ লিখন মাদবর ও শহিদুল ইসলাম মৃধা।
এসময় নুসরাত তারিন তন্বীর চিৎকারে বাসা থেকে তার মা মাসুমা খাতুন ও চিকিৎসক স্বামী মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় নুসরাত তারিন তন্নি ও মাসুমা খাতুনকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নুসরাত তারিন তন্বীর স্বামী মঞ্জুরুল ডামুড্যা থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা করে। ওই দিন দুপুরে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুলহাস মাদবর ও শহিদুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ।
You must be logged in to post a comment.