শরীয়তপুরে চিহ্নিত মাদক বিক্রেতা ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেল বেপারীকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ।
গত ৩ নভেম্বর মঙ্গলবার রাতে সখিপুর ইউনিয়নের পানা বেপারীর কান্দি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সখিপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার পলাতক আসামী সোহেল বেপারী শরীয়তপুর জেলা-সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে । গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাযদুল হক এর নেতৃত্বে একটি টিম ৩ নভেম্বর মঙ্গলবার রাত্রে সখিপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পলাতক আসামী সোহেল বেপারী কে তার নিজ বড়ি থেকে গ্রেপ্তার করে।
সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুলহক বলেলন পুলিশের টের পেয়ে সোহেল বেপারী নিজ ঘরে অবস্থান করে বাহির থেকে দরজায় তালা লাগিয়ে দেয় । সোহেল বেপারীর স্ত্রীকে তালা খোলার জন্য বলেও তাঁরা বলে ঘরে কেউ নাই। আর তালার চাবি যার কাছে সে বাড়ি নাই ।
এসময় শরীয়তপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এর নির্দেশকর্মে তালা ভেঙ্গে দীর্ঘ সময় অবস্থান করার পরে , ভোর রাতের দিকে তাকে সখিপুর থানায় আনা হয়।পরে আসামী সোহেল বেপারী কে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।
You must be logged in to post a comment.