শরীয়তপুরে কতিথ ৩ ডিবি পুলিশ গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৮:২৯ অপরাহ্ন

শরীয়তপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে শরীয়তপুর জেলা ডি-বি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তিন ভূয়া ডি-বি পরিচয়দাতা।

গ্রেফতার কৃত ব্যক্তিরা হলেন, নড়িয়া উপজেলার পাচক গ্রামের আমির হোসেন সিকদারের ছেলে মো. রূদয় (২৩), উপসী গ্রামের মো. আলী চৌকিদারের ছেলে সুমন চৌকিদার (২৮) ও লক্ষীপুর গ্রামের ইদ্রিস আলী বেপারীর ছেলে মো. ইনছান আলী (২৭)।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপারের এক প্রেস রিলিজে জানা গেছে, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নড়িয়া উপজেলার বিষুগাঁও গ্রামে তৈয়ব আলী মোল্যার রাইস মিলের সামনে খালি জায়গায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশ পরিচয়ে স্থানীয় মো. শাহিন হাওলাদারকে অবৈধ মাদক আছে বলে।

জ্যাকেটের কলার চাপিয়া ধরে এবং হাতে হ্যান্ডকাপ পরিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০হাজার টাকা চাঁদা দাবী করে। শাহিন হাওলাদার তার পিতার মাধমে ২০হাজার টাকা তাদের কাছে দেয়। সেখানে গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ এর সার্বিক তত্বাবধায়নে অভিযান চালিয়ে চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ