শরীয়তপুর নড়িয়া উপজেলার মুক্তারের চর পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে শুক্রবার ১৫ নভেম্বর বিকেল ৪টায় প্রতিবাদ সভা করেন রাজ নৈতিক ব্যক্তি বর্গ ও স্থানীয় জনগণ।সভা শেষে রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ নাসিরুদ্দিন আহমেদ।
আহত নাসির উদ্দীন বলেন, পদ্মা নদীতে দীর্ঘদিন যাবত কিছু অসাধু ড্রেজার ব্যবসায়ীরা রাতের আধারে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এভাবে চলতে থাকলে পুনরায় পদ্মা নদীর ভাঙ্গন দেখা দিবে তাই পদ্ম নদীর বাদ রক্ষার স্বার্থে গতকাল নড়িয়া, জাজিরা পদ্মা নদী তীরবর্তী এলাকায় আমরা প্রতিবাদ বিক্ষোভ সভা করি।প্রতিবাদ সভাশেষে বাড়ি ফেরার পথে অবৈধ ড্রেজার ব্যবসায়ী ফারুক চৌকদার ও ফজল মাদবরের নির্দেশে লিয়াকত হাওলাদার, সুমন, যুবরাজ, তাদের সন্ত্রাসী দলবল নিয়ে আমার উপরে, অতর্কিত হামলা চালায় এতে করে আমি গুরুতর আহত হলে আমাকে এলাকাবাসী উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে নড়িয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মমিনুল হক স্বপন মাঝি বলেন, যারা এই সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং অবৈধ বালু কাটা ড্রেজার ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।
নড়িয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি বলেন, আমি এ হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যারা এই ঘটনার সাথে জরিতো দাতাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে জেলা পুলিশসুপার বলেন ১৫নভেম্ব শুক্রবার পদ্মা-নদী থেকে অবৈধ বলূ উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়েছে এ বিষয় আমরা জানি কিন্তু হামলার বিষয় নিয়ে এখনো কেউ আমাদের কাছে লিখিত আভিযোগ করেনি।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আসলাম উদ্দীন মোল্লা বলেন, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
You must be logged in to post a comment.