শপথ নিচ্ছেন গণফোরামের দুই বিজয়ী প্রার্থী

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯, ৭:২১ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

নির্বাচিত হওয়ার নির্ধারিত নব্বই দিনের মধ্যেই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন মৌলভীবাজার-২ থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান।

রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এই তথ্য জানান সুলতান মোহাম্মদ মনসুর। তবে কবে শপথ নেবেন তা নিশ্চিত করে জানাননি।

সুলতান মনসুর গণফোরামের প্রার্থী হলেও নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকে। অপরদিকে সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে নির্বাচিত হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।

সুলতান মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা তো কখনো বলিনি শপথ নেব না।  আমরা শপথ নিচ্ছি অবশ্যই। তবে কবে নেব তা এখনই বলতে পারছি না। এখনও সময় আছে।  ৯০ দিনের মধ্যে শপথ নিলেই হবে। ধানের শীষ প্রতীকে নির্বাচিত হলেও শপথ নিতে আইনী কোনো জটিলতা নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘বিএনপি যদি সংসদে যেত, আর আমি যদি তাদের বিরুদ্ধে সংসদে ভোট দিতাম সেক্ষেত্রে সমস্যা হতো। এখন যেহেতু বিএনপি সংসদে যাচ্ছে না। তাই আমার শপথে কোনো সমস্যা হবে না। আমি তো গণফোরামের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার এলাকার জনগণ আমাকে ভোট দিয়েছে সংসদে কথা বলার জন্য। তাদের জন্য কাজ করতেই আমাকে সংসদে যেতে হবে।

এদিকে বিএনপির প্রার্থীরা শপথ নেবেন না বলে শনিবার আবারও জানিয়ে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ